BUSINESS NEWS
১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখার চিন্তা
বুধবার, ১৩ মে ২০২৬ ১৮:৪০ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

যেসব মোটরসাইকেল থাকতে পারে কর আওতার বাইরে - দেশে প্রথমবারের মতো মোটরসাইকেলকে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। তবে প্রস্তাবিত নতুন ব্যবস্থায় ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখার চিন্তা করা হচ্ছে, যা স্বস্তি এনে দিতে পারে সাধারণ ব্যবহারকারীদের একটি বড় অংশকে।

জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভিত্তিক অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার বাজেটসংশ্লিষ্ট এক বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির মোটরসাইকেলের জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার বাইকের জন্য বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ করা হতে পারে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে এই করের আওতার বাইরে রাখার চিন্তা করছে সরকার।