BUSINESS NEWS
ডিএসই ডিএসইর বাজার মূলধন বেড়েছে
শনিবার, ০৬ জুন ২০২৬ ১৮:২৯ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ জুন থেকে ০৪ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ১৫৭ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৯৪ শতাংশ বা ১৩ হাজার ১৫৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি টাকা।