BUSINESS NEWS
২০২৬-২৭ অর্থবছরে বাজেটে দুর্যোগ মোকাবেলায় বাড়ছে বরাদ্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৮:০৫ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৯ হাজার ৬৯ কোটি টাকা। 

অর্থমন্ত্রী বলেন, ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী।’

তিনি আরো বলেন, ‘চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে।