BUSINESS NEWS
টেকনো ড্রাগস ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৯:২৮ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস পিএলসির।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, এমবি ফার্মা, এম এল ডাইং, সেলকো ফার্মা, এপেক্স ট্যানারী, আমার ফিড এবং মীর আক্তার হোসেন লিমিটেড।