
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৪ শেয়ারের দর বেড়েছে। সেই সাথে গত কার্যদিবসের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।