BUSINESS NEWS
রূপালী লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৮:৪৮ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।