
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ৬৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির ৪৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইটি কনসালটেন্টস লিমিটেড।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ , ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আর্গন ডেনিমস, সিটি ব্যাংক, মালেক স্পিনিং মিলস, এম.এল. ডাইং লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি ।