BUSINESS NEWS
এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৫ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ফান্ডটির দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৯ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। দিনের মধ্যে ফান্ডটির সর্বোচ্চ দর ছিল ৯ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন ৮ টাকা ৯০ পয়সা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। প্রতিষ্ঠানটির শেয়ারদর ১০২ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ২২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। 

তৃতীয় অবস্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড-এর দর ৩০ পয়সা বা ৪ দশমিক ৬২ শতাংশ বেড়ে ৬ টাকা ৮০ পয়সায় উঠেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, দর বৃদ্ধির শীর্ষ দশে আরও রয়েছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এম্বি ফার্মা, সাউথইস্ট ব্যাংক ও এনভয় টেক্সটাইলস।