BUSINESS NEWS
দুর্নীতির অভিযোগে এনবিআরের সাবেক চেয়ারম্যান-সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর শুনানি শেষে এই আদেশ দেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আদালতে জমা দেওয়া দুদকের আবেদনে বলা হয়, আবু হেনা রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।