BUSINESS NEWS
আইপিডিসি শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৩ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবার ইসলামি শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। কোম্পানি জানিয়েছে, ‘ইসলামিক ফাইন্যান্স উইং’ প্রতিষ্ঠার মাধ্যমে শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা পরিচালনা করবে তারা। তবে কার্যক্রম শুরুর আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। 

এর অংশ হিসেবে আইপিডিসির স্মারক ও সংঘবিধি সংশোধন, একটি স্বাধীন শরিয়া সুপারভাইজরি কমিটি গঠন এবং পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ইসলামি অর্থায়নের তহবিল আলাদাভাবে সংরক্ষণ এবং পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। এ ছাড়া শরিয়াভিত্তিক অর্থায়নের জন্য নির্ধারিত নীতিমালা ও কার্যপদ্ধতির নির্দেশিকাও বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।