BUSINESS NEWS
share market down ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৭২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ৫ হাজার ৫৩২ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।