→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক

বাংলাদেশকে আগামী তিন বছরের ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক।  মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির রিজিওনাল হাব ম্যানেজার আমি. নাষিষ সুলেমান। তিনি বলেন. আমাদের সংস্থার নীতি অনুযায়ী বাংলাদেশকে এ সহায়তা দেওয়া হবে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক অবকাঠামো ও স্বাস্থ্য খাতে সহায়তা করবে। জ্বালানি তেল আমদানির ঋণসীমা বাড়ানো হবে কিনা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।