→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ইসরায়েলে চিপ কারখানা নির্মাণ করবে ইন্টেল

আড়াই হাজার কোটি ডলার ব্যয়ে দক্ষিণ ইসরায়েলে চিপ কারখানা নির্মাণ করবে ইন্টেল। এ লক্ষ্যে কোম্পানিটিকে ৩২০ কোটি ডলার সহায়তা দেবে দেশটির সরকার। দুই পক্ষের সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। কারখানা নির্মাণে ইসরায়েলে এটিই প্রথম কোনো কোম্পানির বড় বিনিয়োগ। এক বিবৃতিতে ইন্টেল জানায়, বৈশ্বিক সরবরাহ চেইনে আরো শক্তিশালী অবস্থান তৈরি এবং ইউরোপ-যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে কারখানা নির্মাণ কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। রয়টার্স