ওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ল্যাপটপ-কম্পিউটার ক্রয়ে থাকছে শুল্কমুক্ত সুবিধা২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়ছে সব স্তরের সিগারেটের দাম মর্চুয়ারি আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে
No icon

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের সিইও বার্নার্ড আর্নল্ট

ইলন মাস্ককে টপকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের সিইও বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার।

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইলন মাস্কের নাম, তার মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় হয়েছেন জেফ বেজোস, তার মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার।