২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ল্যাপটপ-কম্পিউটার ক্রয়ে থাকছে শুল্কমুক্ত সুবিধা২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়ছে সব স্তরের সিগারেটের দাম
No icon

আরামকোর বেশির ভাগ শেয়ার কিনেছে বিদেশিরা

 সৌদি তেল কোম্পানি আরামকোর যে শেয়ার বাজারে ছাড়া হয়েছে, তার বেশির ভাগ আন্তর্জাতিক বিনিয়োগকারীরা কিনেছে। কোম্পানিটি এ কথা জানিয়েছে। এ শেয়ার বিক্রি থেকে ১ হাজার ১২০ কোটি ডলার আসবে বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আরামকোর শেয়ার বিক্রির এই অর্থ সৌদি আরবের জন্য আর্থিক স্বস্তি নিয়ে আসবে। কারণ, দেশটি তেলবহির্ভূত অর্থনীতি গড়ে তোলার অংশ হিসেবে বড় ধরনের নির্মাণযজ্ঞ চালাচ্ছে, যার মধ্যে রয়েছে অবকাশযাপন কেন্দ্র ও স্টেডিয়াম।