→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আজ মঙ্গলবার সকালে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। ফলে গতকাল সোমবার দাম যতটা বেড়েছিল, সেখান থেকে খুব একটা ক্ষতির মুখে পড়েননি তেল ব্যবসায়ীরা। বিষয়টি হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতন এবং চীন সরকারের নীতিগত প্রণোদনার অঙ্গীকারের কারণে গতকাল বিশ্ববাজারে তেলের দাম বেড়েছিল।

আজ সকালে বিশ্ববাজারে ব্রেন্টক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কমে ৭২ দশমিক ০১ ডলারে নেমে এসেছে। অন্যদিকে ডব্লিউটিআই ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কমে ৬৮ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। এর আগে গতকাল এই উভয় ধরনের তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছিল।