বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকাঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে লাভেলো আইসক্রিম১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
No icon

জিনিসপত্রের দাম কমবে এটা নিশ্চিত: সালেহউদ্দিন আহমেদ

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার বিষয়টি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের তালিকায় শুরুতেই রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দ্রুত কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, সেটা নিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের দফতরে বর্তমান মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করতে এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা এরইমধ্যে উৎপাদন এবং সরবরাহের দিকে মনোযোগ দিয়ে কাজ শুরু করেছি। কাকে ধরবো, কাকে আটকাবো সেটা মূল বিষয় নয়; এখন প্রধান কাজ হলো জিনিসপত্রের দাম কমানো।’