ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে
No icon

বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধ ৩০০ কোটি ডলার ছাড়াল

বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই ঋণের সুদ ও আসল বাবদ খরচ ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এই প্রথম বিদেশি ঋণ পরিশোধের খরচ ৩০০ কোটি ডলারের ঘর পেরোল।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ ৩০৬ কোটি ৮১ ডলার পরিশোধ করতে হয়েছে; আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে ২৪৬ কোটি ডলার সুদাসল পরিশোধ করেছিল বাংলাদেশ।