→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকীর পদত্যাগ

কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী। আজ মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পদত্যাগে দাবিতে সোমবার তাকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা–কর্মচারীরা। এদিন রাতে পদত্যাগে বাধ্য হন তিনি।

আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।  জিয়াউল হাসান সিদ্দিকী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। একটি শিল্প গ্রুপের সঙ্গে বিশেষ সখ্যতার জেরে তাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করা হয় বলে গুঞ্জন ছিল।