ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিলনানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
No icon

দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৬৩০ টাকা

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। দাম বেড়ে এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনায় দাম বেড়েছে ৬৩০ টাকা। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টা থেকেই সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হয়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্যবৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১৪ হাজার ৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৭ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।