ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডমুনাফায় ধস, জাগুয়ার ল্যান্ড রোভারের ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
No icon

সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের দাম কমাবে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেপ্টেম্বর থেকে গ্রাহকরা বর্তমানের তুলনায় কম দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল কিনতে পারবেন। তবে ডিজেল ও কেরোসিনের তুলনায় পেট্রোল ও অকটেনের দাম কমবে বেশি। 

জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন(বিপিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।  গত ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। আর প্রতি লিটার অকটেন ১৩১ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা দরে বিক্রি হয়ে আসছে।