২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ল্যাপটপ-কম্পিউটার ক্রয়ে থাকছে শুল্কমুক্ত সুবিধা২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়ছে সব স্তরের সিগারেটের দাম মর্চুয়ারি আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছেঅগ্রিম আয়কর থেকে রেহাই পাচ্ছেন মোটর বাইকাররা ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে বিআইএফসি
No icon

রেকর্ড গড়ার পর কমেছে বিটকয়েনের দাম

বিটকয়েনের দাম কমতে শুরু করেছে। মূলত ফেডারেল রিজার্ভের নীতি সুদহারসংক্রান্ত ঘোষণার পর বিটকয়েনের দাম ১৫ শতাংশ কমেছিল, যদিও এরপর দাম কিছুটা বেড়েছে। শুক্রবার বিটকয়েনের দাম ৯২ হাজার ৬০০ ডলারে নেমে আসে। এরপর আজ শনিবার তা ৯৭ হাজার ডলারে ওঠে।

গত সপ্তাহে বিটকয়েনের দাম ইতিহাসের সর্বোচ্চ ১ লাখ ৮ হাজার ডলারে উঠে যায়। এরপর ফেডারেল রিজার্ভ যখন বলে, আগামী বছর নীতি সুদহার দুবার পর্যন্ত কমানো হতে পারে, তখন শুরু হয় উল্টো গতি। শুক্রবার বিটকয়েনের দাম ৫ শতাংশ পর্যন্ত কমে ৯২ হাজার ৬০০ ডলারে নেমে আসে। শুধু বিটকয়েন নয়, ইথার ও ডজিকয়েনের মতো ক্রিপ্টোমুদ্রার দামও কমেছে। এসব মুদ্রার দরপতন হয়েছে বিটকয়েনের চেয়েও বেশি। খবর ইকোনমিক টাইমস।