ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে
No icon

আজও লেনদেনের শীর্ষে গ্রামীণ ফোন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

সূত্র মতে, এদিন গ্রামীণফোনের ৮৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।  লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংক আজ ৬৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস পিএলসি।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজিউমার, স্কয়ার ফার্মা, ডিবিএইচ ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।