→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

শেয়ারবাজারে অনাস্থা, জরিমানা ও টাস্কফোর্সের বছর

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য এক দুঃসহ বছর ২০২৪ সাল। দুর্নীতি ও অনিয়মের পাশাপাশি সূচক, শেয়ারের দাম ও বাজার মূলধনের অব্যাহত পতন দেখেছেন বিনিয়োগকারীরা। বাজারের প্রতি তাঁদের আস্থা প্রায় তলানিতে নেমেছে। ‘লংমার্চ’ কর্মসূচি এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচিও পালন করেছেন বিনিয়োগকারীরা। সংস্থাটির প্রধান ফটকে তালাও ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ কিছু বিনিয়োগকারী।

২০২৪ সালের ১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ২৩৩ পয়েন্ট। বছরের শেষ দিকে ২৬ ডিসেম্বর তা দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৪ পয়েন্টে। ১ জানুয়ারি ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮২৩ কোটি টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার কোটি টাকায়। এক বছরের ব্যবধানে ডিএসই বাজার মূলধন হারিয়েছে প্রায় সোয়া এক লাখ কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএসইসির শীর্ষ পদে বদল আনা হয়েছে। বিদায় নিয়েছে শিবলী রুবাইয়াত-উল–ইসলাম কমিশন। সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে প্রধান করে গঠন করা হয়েছে নতুন কমিশন। ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পর্ষদও বদলানো হয়েছে; কিন্তু বাজারের প্রতি আস্থা এখনো ফেরেনি।