→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির তালিকায় ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ২১৫ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড।

সূত্র মতে, এদিন ডিএসইতে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা ৯ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা কহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড শেয়ারদর বেড়েছে ৩০ টাকা বা ৫ দশমিক ৬৭ শতাংশ।

মোঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস অ্যাসেসোরিজ লিমিটেড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইফাড অটোস পিএলসি, ফোনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সার্ফ ইন্ডাস্ট্রিজ পিএলসি।