→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ ফেব্রুয়ারি) মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৪৩ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, এদিন ডিএসইতে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৯০ পয়সা ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৪৪ শতাংশ বা ৯ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের শেয়ারদর বেড়েছে ৫০ পয়সা বা ৮ দশমিক ৪৭ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- এসবিএসি ব্যাংক পিএলসি, আইসিবি এএমসিএল সিএমএসএফ গ্লোডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এননসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ভ্যানগ্রাড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল ফান্ড মিউচুয়াল ফান্ড।