ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ মার্চ থেকে ৩ মার্চ) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৩ টাকা ৫০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধারা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৪০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারদর কমেছে ১৩ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিকস, মিডল্যান্ড ব্যাংক, রিজেন্ট টেক্সটাইলস, জুট স্পিনার্স, নিউ লাইন ক্লোথস, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ইয়াকিন পলিমার।