→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ৩৬ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। 

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার দিন শেষে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ১৫ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৩ দশমিক ২৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১ দশমিক ৫০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।