১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মারিটার্ন জমা দেওয়ার সময় আরো বাড়তে পারে : মো. আবদুর রহমান খানঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সাটইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সাটইল মিলস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র মতে, এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯০ শতাংশ। আর ৯ দশমিক ৮৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, এস. আলম কোল্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার, ফার কেমিক্যালস, ডরিন পাওয়ার এবং গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি।