১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মারিটার্ন জমা দেওয়ার সময় আরো বাড়তে পারে : মো. আবদুর রহমান খানঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৫০ কোম্পানির দরপতনে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২৫০ কোম্পানি ও ফান্ডের শেয়ার বা ইউনিটের দর। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ১৪৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭১৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮০৫ কোটি ৩৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮২ টি কোম্পানির, বিপরীতে ২৫০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।