ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

রোববার (১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৪০ লাখ টাকার। আর ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, যমুনা ব্যাংক, মাগুরা মাল্টিপ্লেক্স, ডমিনেজ স্টিল এবং সিভিও পেট্রোকেমিক্যালস রিফাইনারি পিএলসি।