→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শিপিং কর্পোরেশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  বিদায়ী সপ্তাহে (১৭ আগস্ট থেকে ২১ আগস্ট) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি)। সূত্রমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৩৩ কোটি ৬৩ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭১ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ২৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ০৫ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৬৯ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি ব্যাংক, বিচ হ্যাচারি, এশিয়াটি ল্যাবরেটরিজ, সোনালী পেপার, মালেক স্পিনিং, টেকনো ড্রাগস এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড।