→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

সোমবার (০১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার দর বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বঙ্গজ লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বে লিজিং,স্ট্যান্ডার্ড সিরামিক, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, দি পেনিনসুলা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং ফার্স্ট ফাইন্যান্স।