→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সূত্র মতে, এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৫০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। আর ৩ দশমিক ৫০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ইউসিবি, রহিমা ফুড এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।