ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে
No icon

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২৩ লাখ টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, সোনালী পেপার, ডমিনেজ স্টিল, কে অ্যিান্ড কিউ, প্রগতি  ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।