ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ ডিসেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই ফুড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস লিমিটেড, ইনটেক, একমি পেস্টিসাইড, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।