ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে
No icon

রিটার্ন জমা দেওয়ার সময় আরো বাড়তে পারে : মো. আবদুর রহমান খান

সরকার চাইলে রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়তে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রিটার্ন জমার সময় বাড়বে কি না জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘না, সময় বাড়ানোর ব্যাপারটা এখনই বলা যাবে না, আমরা এটা বুঝে নেব। রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেহেতু প্রথমবারের মতো আমরা অনলাইনটাকে কম্পালসারি করেছি। বিশেষ করে অ্যাডভোকেটদেরও, যারা ট্যাক্স প্র্যাকটিশনার তাদেরও আমরা এই সুযোগ দিয়েছি; তাদের সব ক্লায়েন্টের রিটার্ন তারা অনলাইনে দিতে পারবেন। ফলে সবারই একটা প্রি-পারেশনের ব্যাপার আছে, চলছে। তো সেটা যদি সরকার মনে করে যে, না আমাদের আরেকটু বাড়ানোর প্রয়োজন হবে, হয়তো সরকার বিবেচনা করবে। আমি এখনই কিছু বলতে পারছি না।