→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ জুন থেকে ০৪ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ০৬ পয়সা বা ৫৬ দশমিক ৫২ শতাংশ, যা তালিকার শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, যার শেয়ার দর বেড়েছে ৫২ দশমিক ২১ শতাংশ। তৃতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে ৪৬ দশমিক ৭৫ শতাংশ।

দর বৃদ্ধির এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট, আনলিমা ইয়ার্ণ, নাহি অ্যালুমিনিয়াম, জেনেক্স ইনফোসিস, হাইডেলবার্গ, আরামিট সিমেন্ট এবং দেশ গার্মেন্টস।