নানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণা
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে টেকনো ড্রাগ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগ লিমিটেড।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৪৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম , লাফার্জহোলসিম বাংলাদেশ , ব্র্যাক ব্যাংক , বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক পিএলসি এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।