→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

দরপতনের শীর্ষে নুরানী ডাইং

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। 

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৭ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিং শাইন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইলস, এসএস স্টিলস, ক্যাপিটেক বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, আল-হাজ্ব টেক্সটাইল এবং আরামিট সিমেন্ট।