→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ফান্ডটির দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৯ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। দিনের মধ্যে ফান্ডটির সর্বোচ্চ দর ছিল ৯ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন ৮ টাকা ৯০ পয়সা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। প্রতিষ্ঠানটির শেয়ারদর ১০২ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ২২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।