→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলো মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৫৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে। 

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ১৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস, সুরিদ ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, আরামিট সিমেন্ট লিমিটেড এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।