নানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণা
No icon

তেল ও ডিম আমদানিতে শুল্ক কমছে

সয়াবিন ও পাম তেলের শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ফার্মের মুরগির ডিম আমদানির ক্ষেত্রেও সরকার শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে কয়েক মাস ধরে সয়াবিন তেল ও পাম তেলের দাম বাড়ছে বলে বাণিজ্য মন্ত্রণালয়কে সম্প্রতি এক চিঠিতে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন। সমিতি মন্ত্রণালয়কে জানায়, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ১৪ দশমিক ৮ শতাংশ এবং পাম তেলের দাম ১৮ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এ কারণে দেশের বাজারে তারা দুই ধরনের তেলের দাম সমন্বয় (বাড়াতে) করতে চায়। সর্বশেষ সমন্বয় করা হয়েছিল গত ১৮ এপ্রিল।