→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) গ্রাহকরা বিকাশে টাকা আনতে পারবেন

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) গ্রাহকরাও যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে ‘অ্যাড মানি’ সেবা ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা কোনো চার্জ ছাড়াই এ সুবিধা উপভোগ করতে পারবেন। এ নিয়ে দেশের ৪৫টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ভিসা ও মাস্টারকার্ড থেকে নিমেষেই টাকা এনে দেশের সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত ‘ব্যাংক-বিকাশ নেটওয়ার্ক’ তৈরি করেছে বিকাশ।

বিকাশে টাকা আনতে প্রথমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েব পোর্টাল (https://ib.krishibank.org.bd) ব্যবহার করে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এরপর ‘ট্রান্সফার’ মেনু থেকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। —বিজ্ঞপ্তি