শরীয়াহ্সম্মত আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই গৌরবময় মাইলফলক অতিক্রম উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী ২২৬টি শাখা, ৮৯টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বদিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব সেলিম রহমান, হাফেজ আলহাজ্ব মোঃ এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম ও এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঞা, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাসেম এফসিএ. এফসিএমএ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীগণ।
সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বদিউর রহমান ৩১ বছর পূর্তির এ মাহেন্দ্রক্ষণে গ্রাহক, শুভানুধ্যায়ী ও অংশীদারসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “১৯৯৫ সালে ‘সর্বদাই শরীয়াহ’র যে মূল্যবোধকে ভিত্তি করে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পথচলা শুরু হয়েছিল, আজও আমরা সেই মূল্যবোধকে ধারণ করেই এগিয়ে চলেছি। এই দীর্ঘ পথচলায় আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, শরীয়াহকে সঙ্গে নিয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংককে আমরা আরও শক্তিশালী ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে এগিয়ে নেব।”
