১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মারিটার্ন জমা দেওয়ার সময় আরো বাড়তে পারে : মো. আবদুর রহমান খানঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
No icon

সমবায় ব্যাংক থেকে ১২ হাজার ভরি সোনা গায়েব

বাংলাদেশ সমবায় ব্যাংকে থাকা ১২ হাজার ভরি সোনার কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা জানান।

এলজিআরডি উপদেষ্টা বলেন, ‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হাসান আরিফ বলেন, ‘সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।