ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে বিআইএফসি বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকাঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে লাভেলো আইসক্রিম১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর
No icon

মমতাজের ব্যাংক হিসাব জব্দ

সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। তাদের উভয়ের পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে জানা গেছে।

বিএফআইইউ জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দেয়া হয়েছে। মেনন ও মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহার রহিত করতে বলা হয়েছে। এছাড়া রাশেদ খান মেনন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শিল্পী মমতাজ বেগম ও তার স্থার্থ-সংশ্রষ্ট ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ২ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।