ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে বিআইএফসি বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকাঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে লাভেলো আইসক্রিম১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর
No icon

৯০ দিন মেয়াদোত্তীর্ণ হলেই খেলাপি হবে ব্যাংকঋণ

ব্যাংকঋণের মান নির্ধারণে আবারও আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। এরপর অনাদায়ি হিসেবে ওই ঋণ ৯০ দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে। এর মাধ্যমে খেলাপি ঋণ বিষয়ে নিজেদের অবস্থান কঠোর করল বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে।