ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে বিআইএফসি বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকাঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে লাভেলো আইসক্রিম১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর
No icon

২০২৪ সালে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক

২০২৪ সালে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি সব মিলিয়ে ৩ হাজার ৪০০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০২৩ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২ হাজার ২৬১ কোটি টাকা। তবে ওই বছর প্রকৃত মুনাফা কমে দাঁড়ায় ৬১০ কোটি টাকায়। ২০২২ সালে ব্যাংকটি ২ হাজার ২১৫ কোটি টাকা পরিচালন মুনাফার বিপরীতে নিট মুনাফা করেছিল ৫৯২ কোটি টাকা।

এবারও রেকর্ড পরিচালন মুনাফা করলেও শেষ পর্যন্ত প্রকৃত মুনাফা অনেক কমে যেতে পারে। কারণ, এস আলমের নেওয়া ব্যাংকটির অর্ধেক ঋণই আদায় হচ্ছে না। গত জুনে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৭ হাজার ৭২৪ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে ১৭ হাজার ৭৫১ কোটি টাকা।