১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মারিটার্ন জমা দেওয়ার সময় আরো বাড়তে পারে : মো. আবদুর রহমান খানঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
No icon

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নতুন নোট বাজারে আসছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নতুন নোট বাজারে আসছে। আগামী ১৮ জুন থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। ২৫ জুন পর্যন্ত নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। তফসিলি ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন নোট নিতে পারবেন গ্রাহক।

বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।